সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে ডাকাত সর্দার নিরঞ্জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার দক্ষিণ ঈদিলপুর এলাকায় র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি ও ডাকাত সর্দার শ্রী নিরঞ্জন দাস (৪০) গ্রেপ্তার হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তার নিরঞ্জন সন্দ্বীপ থানাধীন সারিকাইভ এলাকার প্রফুল্ল কুমার দাসের ছেলে।

- Advertisement -
google news follower

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে– চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার প্রধান আসামি শ্রী নিরঞ্জন দাস সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন।

ওই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম অঞ্চলের সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ