রেলস্টেশনে রাস্তার উপর যত্রতত্র মালামাল রাখায় ব্যবসায়ীদের সতর্ক করলেন মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার উপর ও ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেন এবং দোকানদারদের সতর্ক করেন।

- Advertisement -

আজ রবিবার দুপুরে মেয়র ওই এলাকায় পরিদর্শনকালে ফুটপাত ও রাস্তার উপর দোকানের মালামাল রাখায় অসন্তোষ প্রকাশ করেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, “একটি গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। ফুটপাত ও রাস্তা দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।”

মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন এবং নালা-নর্দমায় ময়লা-আবর্জনা না ফেলার জন্য সচেতনতা তৈরি করতে আহ্বান জানান।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, “চট্টগ্রাম শহর সবার। শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, কিন্তু নাগরিক সচেতনতা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।”

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ