প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল প্রেমিকের লাশ

অনলাইন ডেস্ক

পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার হয়েছে। নিহতের নাম সজিব (১৯)।

- Advertisement -

পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় গলায় জিআই তার দিয়ে শ্বাসরোধে হত্যার আলামত ছিল। সে এবার বংশাল আহমেদ বাওনিয়া স্কুল কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

- Advertisement -
google news follower

শনিবার বিকালের দিকে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই বাসার চারতলার সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ওই বাসার চারতলার সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি পাওয়া যায়। পরে মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এসময় তার গলায় জিআই তার দিয়ে পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পরে ছিল।

তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানতে পেরেছি। এছাড়া ওই বাসা পুরাটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার দিয় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মোঃ ইসলাম জানান, সজিবদের বাসা বংশাল আগামাসি লেনে।

সজিব এবার আহমেদ বাউনিয়া স্কুল এন্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে সে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলীগের সাথে দোহার গিয়েছিল। গতকাল বাসায় আসে।

শনিবার বেলা ৩টার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হয়। এরপর বিকালে জানতে পারি একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে।

সজিব আরও জানান, যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজিবের প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি।

গত ৬ বছর যাবৎ খাদিজার সাথে সম্পর্ক ছিল সজিবের। মাঝখানে একবার মনমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না।

পরিবারের অভিযোগ খাদিজার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজিবকে হত্যা করতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ