অবশেষে ধরা পড়ল ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফয়’স লেক অঞ্চলে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মো. আজাদ ওরফে ‘কিরিচ আজাদ’ নামে কুখ্যাত এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

- Advertisement -

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এসময় আজাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার অহেদপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। বর্তমানে তিনি নগরের আকবরশাহ থানাধীন মাইট্টা গলি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোশারফ হোসেন শনিবার খুলশী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

- Advertisement -
islamibank

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “সন্ত্রাসী আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফয়’স লেক এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও জুয়া ব্যবসা, দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন কিরিচ আজাদ।

এসব কর্মকাণ্ডে সহায়তার জন্য তিনি একটি কিশোর গ্যাং বাহিনী গড়ে তোলেন, যারা নিয়মিত স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদা আদায় করত।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজাদ ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করতেন। তার নির্যাতন থেকে রেহাই পাননি এমনকি রিকশাচালকরাও।

এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন।

তবে কয়েকদিন আগে আবার এলাকায় ফিরে এসে পুনরায় চাঁদা দাবি শুরু করেন।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ী মোশারফ হোসেনের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এ সময় আজাদ, পাভেল ও শামীম মিলে মোশারফকে বেদড়ক মারধর করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আজাদ দৌঁড়ে একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে এলাকাবাসী তাকে ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আজাদকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আজাদ আকবরশাহ থানার ফয়’স লেক পুলিশ তদন্ত কেন্দ্র ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন। রহস্যজনক কারণে তখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ