কক্সবাজারে নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘গতকাল বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

- Advertisement -
islamibank

পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ