রাঙামাটিতে বিজিবির অভিযানে ১০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কার্টন বিদেশি ‘মন্ড (Mond)’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

- Advertisement -

শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডারের দিকনির্দেশনায় ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

অভিযান চলাকালে বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশি সিগারেট ফেলে পালিয়ে যায়।

পরে টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ কার্টন ‘মন্ড’ সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ