চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী

অনলাইন ডেস্ক

ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

- Advertisement -

কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

- Advertisement -
google news follower

জানা গেছে, গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার রুপি চুরি করেন ওই অভিনেত্রী।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের প্রায় ১৫ দিন পর রুপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -
islamibank

এর আগে ২০২২ সালের ১৩ মার্চ কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রূপা। গ্রেপ্তারের পর রূপার কাছ থেকে ৭৫ হাজার টাকা, একাধিক পার্স উদ্ধার করে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ