মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

- Advertisement -
google news follower

তিনি বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির শিক্ষা ব্যবস্থার সংস্কার অংশকে সামনে রেখে বিএনপি শিক্ষার আলোক ছড়িয়ে দিতে চায়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করাই এই সংবর্ধনার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের নেতৃত্বের প্রতীক এবং দেশ গড়ার হাতিয়ার। তাদের জ্ঞানের আলোয় বাংলাদেশ একদিন একটি সমৃদ্ধ, শিক্ষিত ও আধুনিক জাতিতে পরিণত হবে।”

- Advertisement -
islamibank

সভায় সভাপতিত্ব করেন সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা উপ-কমিটির সদস্য ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম এবং মঞ্জুর রহমান চৌধুরী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ