মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

অনলাইন ডেস্ক

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

- Advertisement -

এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৫ বাংলাদেশি ও রোহিঙ্গা নারী–শিশুকে উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার ঝুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় আটক রাখা হয়েছে।

- Advertisement -
islamibank

এই তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয় এবং দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

পাচারকারীরা ভুক্তভোগীদের নির্দিষ্ট সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল এবং এ সময় তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ