প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুটের আসামি ধরল র‌্যাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার বাসিন্দা।

- Advertisement -

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই সাড়ে ৮টায় দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ কে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে লিংক রোড় এলাকায় ডাকাতদল নগদ টাকাসহ ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় তিনি ৩/৪ জনকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -
islamibank

তিনি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে এ মামলার আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ