বাঁশখালীতে জমির বিরোধে বৃদ্ধকে খুন, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

- Advertisement -
google news follower

মঙ্গলবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জাকির হোসেন ওই এলাকার মোজাফফর আহমদের ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।’

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার, তার ভাই নুরুল আক্তার এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনারদিন সকালে সেই বিরোধের জের ধরে জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়।’

নিহতের ছেলে জাবের হোসেন রায়হান অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে-সবার বিচার চাই।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ