নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে সরকার বদ্ধ পরিকর: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল।

- Advertisement -

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

- Advertisement -
google news follower

এ সময় লিগ্যাল এইড অফিস ও কোর্ট ঘুরে দেখেন তিনি।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নে আসিফ নজরুল বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে সরকার বদ্ধ পরিকর।

- Advertisement -
islamibank

আমরা কাজ করে যাচ্ছি, যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়। রাজনৈতিক ব্যক্তি বা দল চাপ সৃষ্টি করতে নানা রকম বক্তব্য দিচ্ছে। আমরা সেগুলো গ্রহণ করে নির্বাচন করতে কাজ করে যাচ্ছি।

সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে পুণরায় অপরাধে জড়াচ্ছে এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, জামিনের এখতিয়ার বিচারকের। আমাদের কিছু করার নেই। আমরা বিষয়টি বিবেচনায় রাখছি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ