চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী।

- Advertisement -

খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে মিছিল থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -
google news follower

আটক তিনজন হলেন-পাঁচলাইশের আজিজুল হক বাবুলের পুত্র আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

পুলিশ জানায়, আজ রোববার (৯ নভেম্বর) সকাল পৌণে ৭টার সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকে।

- Advertisement -
islamibank

খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, “মিছিল থকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বাকিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ