ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

- Advertisement -

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে।

- Advertisement -
google news follower

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছেন।

- Advertisement -
islamibank

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, চট্টগ্রামে ১৫১ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৭০ জন, রংপুরে ১২ জন, এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৫ জন মারা গেছেন।
এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ