পাহাড়তলীতে চাঁদাবাজির প্রতিবাদে খুন, ঘটনার ৪ দিন পর গ্রেপ্তার আসামি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত সাজ্জাদ হোসেন মাসুম (২৮) হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল হোসেন আজিম (৩০)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইস্পাহানি রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

এসআরবি-৭ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে নগরের পাহাড়তলীর একে খাঁন মোড়সংলগ্ন জাকির হোসেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে সাজ্জাদের বন্ধু সিএনজিচালক শাহাদাত হোসেনের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করে কয়েকজন দুর্বৃত্ত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

- Advertisement -
islamibank

বন্ধুকে দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা করতে এগিয়ে যান সাজ্জাদ। এ সময় দুর্বৃত্তরা তাঁর বুক ও পেটে ছুরিকাঘাত করে।

পরে আহত শাহাদাত ও সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাতে মারা যান সাজ্জাদ।

এ ঘটনায় নিহত সাজ্জাদের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এসআরবি-৭-এর দাবি, গোয়েন্দা নজরদারির মাধ্যমে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মো. আবুল হোসেন আজিমের অবস্থান শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আজিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ