রাজধানীতে মধ্য রাতে ৩ বাস ও একটি প্রাইভেটকারে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীতে মধ্য রাতে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।

- Advertisement -

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

এর মধ্যে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে।

একইসঙ্গে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখা গেছে।

- Advertisement -
islamibank

মো. শাজাহান হোসেন বলেন, ‘রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে মধ্য রাত ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে। এতে প্রাথমিক ভাবে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘এরপর রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আরও বলেন, ‘সর্বশেষ ভোর ৪টায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পরে ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল।

এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ