পাকিস্তানে ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে সশস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের তারকা ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা তার বাড়িতে গুলিবর্ষণ করেছে।

- Advertisement -

সোমবার ভোররাতে (রাত ১টা ৪৫ মিনিটের দিকে) খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায় এ ঘটনা ঘটেছে।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, হামলাকারীরা নাসিম শাহের বাড়ির মূল গেটের দিকে একাধিক গুলি ছোড়ে। এতে গেটে বেশ কয়েকটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। গুলিবর্ষণের পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর মায়ার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে নাসিম শাহের বাসার আশেপাশে।

- Advertisement -
islamibank

তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধ বা স্থানীয় শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে।

নাসিম শাহের বাবা এ ঘটনায় লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তৈমুর খানের সঙ্গে দেখা করেন। পুলিশ কর্মকর্তা তাকে দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ