ভুল স্বীকার করে সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল

অনলাইন ডেস্ক

ঢাকায় প্রথমবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স হয়েছে। দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান নিয়ে অনেকেই খুশি।

- Advertisement -

কিন্তু আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিক ঢুকতে পারেননি অনুষ্ঠানে। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

- Advertisement -
google news follower

সোমাবরের (১০ নভেম্বর) ওই অনুষ্ঠানে অনেক সাংবাদিক ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবান (১২ নভেম্বর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল।

- Advertisement -
islamibank

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল।

কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার…আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

বিসিবি সভাপতি এরপর প্রতিশ্রুতি দেন, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করবো এবং যথাযথ ব্যবস্থা নেবো।’

বিসিবি সভাপতি আরও একবার ক্ষমা প্রার্থনা করে কারণটাও বললেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার আপনারা।

ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ