ফটিকছড়িতে দুই মন্দিরে চুরির পর পুলিশের অভিযান, ৪ জন গ্রেপ্তার; উদ্ধার বিপুল মালামাল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামাল, প্রণামী বক্সের টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে ফটিকছড়ি থানাধীন সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চন্ডী মন্দিরে চুরি হয়।

- Advertisement -
google news follower

পৃথক দুই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করা হয়।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে ফটিকছড়ি থানা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রয়োজনীয় অনুসন্ধানের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ চুরি হওয়া দ্রব্যাদি। তালিকায় রয়েছে-১টি দুর্গামূর্তি ও ১টি আরতি, ৩টি বড় ও ছোট পিতলের ঘট এবং ১টি পিতলের বড় ঘট, ২টি পিতলের পঞ্চবটি প্রদীপ ও ২টি ত্রিশূল, ১টি পিতলের ঘণ্টা, ৬টি পিতলের সরই ও ৬টি পিতলের ছোট থালা, ৪টি পিতলের বাটি, ২টি পিতলের কোষা ও ১টি বদনা, ১টি কাঁসার গামলা ও ১টি গ্লাস, ৬টি স্টিলের ছোট-বড় প্লেট ও ২টি চামচ, প্রণামী বক্স থেকে সংগৃহীত নগদ ১২০০ টাকা ও চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুহুল আমিন (২৯)।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্সসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

তবে এ ঘটনায় আরও তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িত চক্রে গ্রেপ্তার চারজনের বাইরে আর কেউ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, চুরি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত অপরাধ প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ