চট্টগ্রামে ছাত্রশিবির নেতাকর্মীদের শোডাউন

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দিয়ে শোডাউন দিচ্ছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা প্রতিহত করতে দিনভর মাঠে থাকার ঘোষণা দেন তারা।

- Advertisement -
google news follower

ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে বাইক শোডাউন চলছে।

সকালে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

- Advertisement -
islamibank

জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে।

ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশের অপেক্ষায় রয়েছে। ঢাকাপোস্ট

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ