থানচির পর্যটন কেন্দ্র ঙাফাখুম ঝরনায় পর্যটক নিখোঁজ

অনলাইন ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঙাফাখুমে গোসল করতে নেমে ইকবাল হোসেন (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিখোঁজ ইকবাল হোসেন ঢাকা জেলার ডেমরা থানাধীন সারুলিয়া ইউনিয়নের রসুলনগর গ্রামের মফিজুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ডেমরা এলাকা থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল থানচি ভ্রমণে আসে। পরে প্রশাসনের অনুমতি ছাড়াই তারা ঙাফাখুম এলাকায় যান।

- Advertisement -
islamibank

বিকেলে ঝরনায় গোসল করতে নেমে ইকবাল হোসেন নিখোঁজ হয়ে যান। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনা সম্পর্কে জানাতে পারেননি দলের সদস্যরা।

শনিবার সকালে পর্যটক দলের পাঁচ সদস্য থানচি থানা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করলে উদ্ধার অভিযানে নামে প্রশাসন, বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘গতকাল সন্ধ্যার আগে নাফাখুম এলাকায় এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘ঢাকা থেকে আগত পর্যটক দলের একজন ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হন।

ঘটনাটি প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানান তারা। শনিবার সকালে পাঁচজন থানায় অভিযোগ জানাতে রওনা দেন।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ঙাফাখুম এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

তবুও দলটি প্রশাসনকে অবহিত না করেই সেখানে প্রবেশ করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের যৌথ অভিযান চলছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ