ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সক্রিয় নেতা জাহেদুল আলম চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ।

- Advertisement -

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার শ্বেতকুয়া এলাকার তুফান আলী চৌধুরী বাড়ি থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটক জাহেদুল পাইন্দং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও সরকারি চাকরিজীবী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদুল আলম চৌধুরী বিগত আওয়ামী লীগের আমলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে হুমকি-ধমকি প্রদর্শন, ভয়ভীতি সৃষ্টি এবং আধিপত্য প্রতিষ্ঠাসহ নানা অভিযোগের কেন্দ্রবিন্দু ছিলেন।

- Advertisement -
islamibank

আটকের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জাহেদুল আলমকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ