মানিকগঞ্জে স্কুলবাসে আগুনে দগ্ধ সেই চালক মারা গেছেন

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চালকের ছেলে সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

শিবালয় থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরে দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে করে স্কুলে আনা-নেওয়া করা হতো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পদচারী-সেতুর নিচে বাসটি পার্কিং করা হয়।

- Advertisement -
islamibank

পাহারার জন্য চালক পারভেজ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

উন্নত চিকিৎসার জন্য চালককে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় বাসের মালিক আশরাফুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

সোমবার বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

দুই দিন তার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে জেনেছি। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ