চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যোগদান করেছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

- Advertisement -
google news follower

নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

- Advertisement -
islamibank

এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এর আগে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম মিঞা ১৯৭৯ সালের অক্টোবরে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা পরিবারে বড় হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স–মাস্টার্স এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন।

পরে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি সম্পন্ন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেন। লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালী— বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

কমলগঞ্জে ইউএনও থাকাকালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২ নভেম্বর রাজবাড়ীতে যোগ দিয়েই দ্রুত জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পান জাহিদুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা— সবকিছুতেই নির্ভরযোগ্য ঠিকানা ছিলেন তিনি।

যোগদানের দুই দিনের মাথায় শহীদদের বাড়িতে ছুটে যাওয়া এবং আহতদের সেবা নিশ্চিত করে সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিতি পান।

পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরও একের পর এক মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি কেড়েছিলেন তিনি।

গত ১৬ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন তিনি।

এর আগে গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সাইফুল ইসলামকে সরিয়ে দিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

এর আগে গত ১৯ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন সাইফুল ইসলাম।

কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এক মাস না পেরোতেই তাকে বদলি করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তার আগে ছাত্র–জনতার আন্দোলনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হন জেলার প্রথম নারী ডিসি ফরিদা খানম।

গত ২৫ সেপ্টেম্বর তিনি বদলি হয়ে চট্টগ্রাম ছাড়েন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ