শেয়ালের কারণে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে ছিল ফ্লাইট

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট।

- Advertisement -

বুধবার (১৯ নভেম্বর) বেলা প্রায় পৌণে ১২ টার সময় এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল।

- Advertisement -
google news follower

তিনি জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় রানওয়ের ওপর দৌড়ে আসতে থাকে একটি শেয়াল।

পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে প্রাণীটিকে তাড়া করে রানওয়ে থেকে সরিয়ে দেয়।

- Advertisement -
islamibank

রানওয়ে খালি হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার পথে উড়ে যায় বলেও জানান তিনি।

ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করা হয়।

তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে বন্য শেয়াল, সাপ বা কুকুর ঢুকে পড়ে। তখনই তা সরিয়ে রানওয়ে নিরাপদ করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ