না বুঝে বিনিয়োগ করবেন না বৃষ, ভ্রমণকালে সতর্ক থাকুন মীন

মেষ
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হারানো ধনসম্পদ ফিরে পাওয়ার পথ খুলবে।

- Advertisement -

বৃষ
গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজ ফাঁস করে দিতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ করবেন না। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

- Advertisement -
google news follower

মিথুন
যোগ্যকর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের পথ সুগম হবে।
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি মনকে প্রফুল্ল রাখবে। গৃহ অতিথি সমাগমে মুখর থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান।

কর্কট
কলহ-বিবাদ আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা ভালো হবে। না বুঝে কোনোরূপ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সংকটকালে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মন সঙ্গীত, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

- Advertisement -
islamibank

সিংহ
ভাই-বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। পিতা-মাতার সঙ্গে কারণে-অকারণে বিবাদের সৃষ্টি হবে।

কন্যা
ধন উপার্জনের সব পথ খুলে যাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দেখবে। গৃহ অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহারও পাবেন।

তুলা
হাত বাড়ালেই সফলতা প্রাপ্তি মনকে আনন্দে রাখবে। হারানো বন্ধুর সাক্ষাৎ শুভফল প্রদান করবে। প্রেম-রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহে বিনিয়োগ শুভ। মন সঙ্গীত, আধ্যাত্মিকতা ও পরোপকারে আকৃষ্ট হবে।

বৃশ্চিক
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দিনের শেষে অর্থনৈতিক সংকটে পড়তে পারেন। সন্তানরা আজ্ঞাবহ। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে।

ধনু
পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল করবে। বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার মতো।

মকর
ধর্ম-অর্থ-মোক্ষ-সুনাম-যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। হারানো ধনসম্পদ ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধীপক্ষ আপনার উন্নয়ন ও প্রভাব-প্রতিপত্তি বাড় বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে।

কুম্ভ
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা পাবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে।

মীন
ভ্রমণকালে সতর্ক থাকুন। নইলে চোর, চিটার, অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির আগুন জ্বেলে দিতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু, আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ