নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

বান্দরবানের রাবার বাগানে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাবার কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুনর্বাসন পাড়ার বাসিন্দা মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

- Advertisement -
google news follower

সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হাছুমিয়া জানান, ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাইয়াঝিড়ি রাবার বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বন্যহাতি আব্দুল হকের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তার ছেলে, ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

- Advertisement -
islamibank

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান বলেন, বন্যহাতির আক্রমণে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী মামলা ও তদন্ত হবে।

বন্যপ্রাণী আইনের বিধান অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য বলেও জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ