লামায় মুরগির খাদ্য বহনকারী ট্রাক উল্টে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

বান্দরবানের লামা- চকরিয়া সড়কের পশ্চিম মিরিঞ্জা এলাকায় ফ্রেস কোম্পানির মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।

- Advertisement -

গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ট্রাকের চালক মো. মোস্তফা কামাল নিহত হয়েছেন।

- Advertisement -
google news follower

নিহত মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মো. সিরাজুল হকের ছেলে।

গাড়িটি মুরগির খাদ্য বহন করে লামায় আসছিল। যাত্রাপথে পশ্চিম মিরিঞ্জা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

- Advertisement -
islamibank

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ