লিটন দাসের জন্যও ম্যাচটি স্মরণীয়!

অনলাইন ডেস্ক

দেশের ক্রিকেটাঙ্গন এখন সরব মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে। তবে দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার লিটন দাসের জন্যও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকছে।

- Advertisement -

কারণ, এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১০০তম ম্যাচ। আর সেই ম্যাচেই লিটন তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার মুশফিকুর রহিম আউট হওয়ার অল্প সময় পরই লিটন ১৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় পূর্ণ করেন তাঁর ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

দিনের শুরুতে বাংলাদেশ মাঠে নামে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। প্রথম ওভারে সতর্কভাবে খেললেও পরের ওভারেই মুশফিক পূর্ণ করেন তাঁর ১৩তম টেস্ট সেঞ্চুরি—১৯৫ বলে মাত্র ৫ চার মেরে।

- Advertisement -
islamibank

তবে তিনি ইনিংস বড় করতে পারেননি; শেষ পর্যন্ত ২১৪ বলে ১০৬ রান করে স্লিপে ক্যাচ দেন।

মুশফিকের বিদায়ের পর লিটনের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে দলকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ