শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী ইসমাইল অস্ত্রসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অন্যতম সহযোগী মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৫টায় পশ্চিম ষোলশহর এলাকা থেকে নিজ বাসায় অবিযান পরিচালনা করে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পশ্চিম ষোলশহর এলাকার খ্রিস্টান কবরস্থানের পাশে নিজ বাসা থেকে বার্মা সাইফুলের সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমিদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ২টি বিস্ফোরক মামলাসহ মোট ৫টি মামলা এবং ৪টি জিডি রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রটিও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ