চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৯৯ কার্টন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২৫০ পিস গৌরী ক্রিম জব্দ করেছে বিমানবন্দরের কাস্টমস শাখা।

- Advertisement -

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৪৮ অবতরণের পর এক যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বিত অভিযানে যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং A02066261) ও মো. আশরাফুল ইসলামের (পাসপোর্ট নং A00519130) লাগেজ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়।

কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত ১৯৯ কার্টুন মন্ড সিগারেটের বিপরীতে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা শুল্ক আদায়যোগ্য রাজস্ব হিসাব করা হয়েছে।

- Advertisement -
islamibank

সিগারেটগুলো ডিক্লারেশন মিসড (DM) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তবে যাত্রী দুজনকে আটক না করে কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, ‘নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ