থানার মেসের বাথরুমে মিললো এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চকবাজার থানার মেসের বাথরুম থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুমে অহিদুর রহমানের মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন।

- Advertisement -
google news follower

পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, সেখানে পৌঁছানোর পর পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক অহিদুরকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে অহিদুর টয়লেটে যান।

সকালে সাড়ে দশটার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে।

তিনি বলেন, তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়।

দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়।

পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি অহিদুল আত্মহত্যা করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ