মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি

অনলাইন ডেস্ক

চটগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আলা উদ্দিনের পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন লেগেছে।

- Advertisement -

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে পুড়ে গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

- Advertisement -
google news follower

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন বলেন, আজ দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।

তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া আড়াই হাজার মুরগির বাচ্চা তুলেছি।

- Advertisement -
islamibank

খাদ্য ও ওষুধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ