চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন,আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

- Advertisement -

খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -
google news follower

ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ