চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে অচেনা ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অচেনা এক ব্যক্তি নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

- Advertisement -
google news follower

খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতে ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের ওপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ