হালদায় অভিযান, ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার বিকেলে হালদা নদীর মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, হালদা নদীতে অভিযান পরিচালনার সময় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. ইব্রাহিম, মো. হান্নান ও মো. সবুজ—এই তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -
islamibank

অভিযান পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ-পুলিশ এবং হালদা নদীর সংশ্লিষ্ট পাহারাদাররা সহযোগিতা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ