সাড়ে ৩ লাখেরও বেশি ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবাগুলো রেখে মাদক কারবারিরা মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

- Advertisement -
google news follower

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির এক টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়।

এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

- Advertisement -
islamibank

চ্যালেঞ্জের মুখে মাদক কারবারিরা দ্রুত তিনটি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর বিজিবি পুরো এলাকায় রাতভর অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অধিনায়ক মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ