বাঁশখালীতে বাইক দুর্ঘটনায় আহত বৃদ্ধ ফরিদের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং এলাকায় মোটরসাইকে‌লের ধাক্কায় গুরুতর আহত ফরিদ আহমদ (৬৫) টানা ৭‌দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভো‌র ৪টার দি‌কে মারা গেছেন।

- Advertisement -

মোটরসাইকেল দুঘর্টনায় নিহত মো. ফরিদ আহমদ বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাং ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে।

- Advertisement -
google news follower

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর পাইরাং দেলা মার্কেটের দক্ষিণ পাশে প্রধান সড়কে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

মাথায় মারাত্মক জখম পাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিগত ৭দিন আইসিইউতে থাকার পর আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহ‌তের ছেলে মো. শহিদ উল্লাহ।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, নিহ‌তের মরদেহ হস্তান্তর নিয়ে মৃতের ছেলে শহিদ উল্লাহর সঙ্গে আমাদের কথা হয়েছে।

পরিবার কোনোরকম মামলা ছাড়া মরদেহ ফেরত চায়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হ‌বে ব‌লে তি‌নি জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ