খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

- Advertisement -

তবে বিএনপির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান জানান, বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু শারীরিক সক্ষমতা না থাকায় তা এখন কার্যকর করা সম্ভব নয়।

- Advertisement -
google news follower

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তারা এসব তথ্য দেন।

মান্না জানান, চিকিৎসকরা আশাব্যঞ্জক কোনো খবর দেননি এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, খালেদা জিয়ার অবস্থা গতদিনের মতোই সংকটাপন্ন—কোনো উন্নতি বা অবনতি হয়নি।

- Advertisement -
islamibank

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা থাকায় ২৩ নভেম্বর পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, “বর্তমান শারীরিক অবস্থার উন্নতি ঘটলে বিদেশে নেওয়ার ব্যবস্থা কার্যকর করা হবে।

বিদেশের নানা হাসপাতালের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ