দাম বাড়ল সব জ্বালানি তেলের, কার্যকর সোমবার থেকে

অনলাইন ডেস্ক

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

- Advertisement -

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ থেকে বাড়িয়ে ১২০ টাকা ও অকটেনের দাম ১২২ থেকে বাড়িয়ে ১২৪ টাকা করা হয়েছে। আর কেরোসিনের দাম প্রতি লিটার ১১৪ থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

- Advertisement -
islamibank

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ