বাঁশখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. নাছির (৪৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

রোববার উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকার মো. ইসহাকের ছেলে।

- Advertisement -
google news follower

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার নথির বরাতে র‍্যাব জানায়, গত ২ নভেম্বর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন চালক মামুনুর রশীদ। পথে মোক্তার হোসেন নামের এক ব্যক্তি ভাড়ার কথা বলে তাকে চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান।

- Advertisement -
islamibank

সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোক্তার ও তার সহযোগীরা মামুনকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার নাছিরকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ