চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

- Advertisement -

খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -
google news follower

দলের চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ডা. জাহিদ বলেন, সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

আজ সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডা. জাহিদ।

- Advertisement -
islamibank

তিনি দেশবাসীকে কোনো ধরণের গুজব বা বিভ্রন্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ