লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় বালু বোঝাই ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত বাইক আরোহীর নাম হাসান রিয়াদ (২৬)। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের লোকতারপাড়া এলাকার হাফেজ আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজার অভিমুখী একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মোটরসাইকেল আরোহী।

- Advertisement -
islamibank

পরে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ এসে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ