চসিকের তিন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া একটি উন্নত নগর গঠন সম্ভব নয়। চসিকের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক পরিবেশ, সুশাসন ও আধুনিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি।”

- Advertisement -

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক কায়সার-নিলুফার কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

মেয়র বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীবান্ধব, সেবামুখী এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠুক। চসিকের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “গভর্নিং বডির কার্যকর তদারকি এবং যৌথ দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি আরও দৃশ্যমান হবে।”

- Advertisement -
islamibank

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা,হাতেখড়ি চসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ, মোঃ সেকান্দর, হাসান রুবেল এবং আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আজিম আলী,আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ অভিবাবক প্রতিনিধি বৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ