অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

- Advertisement -
google news follower

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন।

যদি কেউ নির্ধারিত সময়ে যোগদান না করেন, তবে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে।

- Advertisement -
islamibank

যদি বদলি হওয়া কর্মকর্তার কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তিত হয়, তবে তারা কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ