কোতোয়ালীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে যুবক নিহত,গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ইসমাইল হোসেন নামের ৩২ বছর বয়সী এক যুবক নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছ র‌্যাব-৭।

- Advertisement -

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)।

র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।

- Advertisement -
islamibank

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কোতোয়ালিতে ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃতে দুইটি টিপছোরা, একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দুজনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ