বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার যুবক মোবারক হোসেন (২৫) মারা গেছেন।

- Advertisement -

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহত মোবারক হোসেন লোহাগাড়া উপজেলার চরম্বা রাবার ড্যাম এলাকার বাসিন্দা এবং তিনি লোহাগাড়া বটতলী শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের কর্মস্থলের মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল্লাহ বাবলু।

- Advertisement -
islamibank

গতকাল শনিবার বাশঁখালী উপজেলায় বেড়াতে গিয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মোবারক।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।

দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ