সাতকানিয়ায় আগুনে পুড়ল দুই বসতঘর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে।

- Advertisement -

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাগা এ আগুনে রাজীব তালুকদার ও রতন তালুকদারের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -
google news follower

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী আগুন নেভাতে দলে দলে এগিয়ে আসে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

- Advertisement -
islamibank

পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত রাজিব দাশ জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণে কোনোরকমে প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন।

আগুনের তীব্রতায় ঘরের কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি। দুটি বসতঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামি কালিয়াইশ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংগঠনটির সেক্রেটারি আবুল বশর জিহাদী বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করব, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ