বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪)। দুজনের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

- Advertisement -
google news follower

জেলা পুলিশ সূত্র জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়।

ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেন বলেন, অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ