৩০০ ফুট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি।

- Advertisement -

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ করবেন।

- Advertisement -
google news follower

গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথ ছিল নেতাকর্মীদের ভিড়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বিশাল জনসমাবেশে বক্তব্য দেন তিনি।

- Advertisement -
islamibank

দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে। আজ (শুক্রবার) সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার (আজ) সকাল থেকে শুরু হবে।’

এই মহতী উদ্যোগে যেসব নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন, তাদের অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন মাহদী আমিন। একই সঙ্গে বৃহস্পতিবারের গণজোয়ারে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ